কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় সিলেট নগরের মেন্দিবাগ হর্টিকালচার সেন্টারের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নার্সারিতে কলম উৎপাদন ও রক্ষণাবেক্ষণ প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেটের বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন নার্সারি থেকে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। কর্মশালায় সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হাসেম, উদ্যানতত্ত্ববিদ মো. আবদুল আওয়াল প্রমুখ প্রশিক্ষণ দেন।