কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যামেরার লেন্সের গঠন ও ছবি তোলার কারিগরি কৌশল নিয়ে গতকাল শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আলোকচিত্রবিষয়ক কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটি। গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে ওই কর্মশালার উদ্বোধন করেন ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি খান মো. সাইফুল ইসলাম। কর্মশালায় ক্যামেরার মৌলিক গঠন, ছবির বিভিন্ন বৈশিষ্ট্য ও শিল্পগুণ নিয়ে আলোচনা করেন আলোকচিত্রশিল্পী রফিকুল ইসলাম। দিন শেষে কর্মশালায় অংশগ্রহণকারী ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়।