কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অটিজম বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মচমইল এলাকায় বাগমারা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার কার্যালয়ে এ কর্মশালা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক আবুল কালাম আজাদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বার। কর্মশালায় বক্তব্য দেন বাগমারা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আবদুল আজিজ প্রমুখ।