কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার পরিকল্পনা পদ্ধতি, মাতৃ ও শিশুমৃত্যু রোধ বিষয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফজলে আজিম। জেলা পরিবার পরিকল্পনা অধিপ্তরের উপপরিচালক এ কে এম মুজিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন পর্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হারুন অর রশীদ, ভারপ্রাপ্ত সির্ভিল সার্জন এহসানুল করিম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মান্নান। কর্মশালায় জেলার ছয়টি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বেসরকারি ক্লিনিকের ব্যবস্থাপকসহ কমপক্ষে অর্ধশত ব্যক্তি অংশ নেন।