কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ফরিদপুরে গণমাধ্যমকর্মীদের নিয়ে দিনব্যাপী বেসিক আউটসোর্সিং প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গতকাল বুধবার স্থানীয় সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম, সহসভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ। জেলা প্রশাসনের সহযোগিতায় ও রেডিসন মিডিয়া হাউসের তত্ত্বাবধানে এ কর্মশালায় ফরিদপুরের ৩০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।