কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পিউটার বিষয়ে শিক্ষকদের এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, একাডেমিক সুপারভাইজার নূরনবী মিয়া প্রমুখ। কর্মশালায় উপজেলার ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পিউটার বিষয়ের শিক্ষকেরা অংশ নেন।