কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে ভূমিকম্প ও বন্যা মোকাবিলা-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন। কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম জিয়াউল ইসলাম, সিভিল সার্জন আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল প্রমুখ বক্তৃতা করেন। এতে সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অর্ধশত প্রতিনিধি অংশ নেন।