কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীর মানিকনগর (পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের নিয়ে কর্মশালা’ শীর্ষক এক মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমা। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় আয়োজিত এই অনুষ্ঠানে ‘মানিকনগর পশ্চিম ক্লাস্টার’ গ্রুপের ১৭৫ জন শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ক্লাস্টার প্রধানেরা অংশ নেন।