কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ শীর্ষক কর্মশালা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত কর্মশালায় মন্ত্রিপরিষদের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এস জিয়াউল আলম, ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মাহবুব হোসেন, পুলিশ সুপার মাহবুব আলম, সিভিল সার্জন সৈয়দ ইবনে সাঈদ প্রমুখ আলোচনায় অংশ নেন।