কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) রংপুর কার্যালয়ের উদ্যোগে গতকাল সোমবার ‘সমন্বিত কৃষি উৎপাদনশীলতা’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রংপুর নগরের ধর্মদাস এলাকায় ইনস্টিটিউটের মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করা হয়। এতে রংপুর বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলার কৃষিবিদ, কৃষি কর্মকর্তা ও কৃষক উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস। এতে যুগ্ম সচিব মো. নাসিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রংপুর অফিস