কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ‘বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড’ শীর্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা। ইউএনও সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।