কর্মশালা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বার্ষিক মূল্যায়ন কর্মশালা গতকাল বুধবার চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আশ্রাফ হোসেন। প্রভাষক সেলিম মাহমুদের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাজাহান শিশির। আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মসূচি সমন্বয়ক বিদ্যুৎ চাম্বগং, উপজেলা একাডেমিক সুপারভাইজার আহসানুল হক প্রমুখ। কর্মশালায় উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সংগঠকেরা অংশ নেন।