কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল পর্যায়ে সব সেবা ডিজিটাল পদ্ধতিতে বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরে ডিজিটাল বাংলাদেশ-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল ১০টায় চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল। অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ আবদুল হাইয়ের সভাপতিত্বে কর্মশালায় জেলার ৮৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অংশ নেন।