কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের যুব উন্নয়ন বিভাগের উদ্যোগে গতকাল মঙ্গলবার জঙ্গিবাদবিরোধী প্রচারণাসহ জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই কর্মশালার উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ইয়াকুব আলী সরকার। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মতিন কবির প্রমুখ। এতে উপজেলার ৬০ জন তরুণ-তরুণী অংশ নেন।