কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ন্যাশনাল হেল্প ডেস্ক ৯৯৯-এর ওপর কর্মশালা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে আইসিটি বিভাগের উপসচিব মনিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম আলম। বক্তব্য দেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান। কর্মশালায় ৯৯৯ জরুরি সেবা ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। ৯৯৯ জরুরি সেবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি উদ্যোগ।