কর্মশালা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ শহরে শহীদ শামসুদ্দীন সম্মেলনকক্ষে গতকাল সোমবার হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নবিষয়ক বিভাগীয় কর্মশালা হয়েছে।
অগ্রগামী সংস্থা আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। আরও বক্তব্য দেন জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী, যুব উন্নয়নের উপপরিচালক স্বপন কুমার কর্মকার, মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা নার্গিস বেগম, অগ্রগামী সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি ওমর ফারুক প্রমুখ।