কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী ওই কর্মশালাটি গতকাল সোমবার সকালে উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল মজিদ। জেলায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের ৩০ জন সাংবাদিক কর্মশালায় অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, পুলিশ সুপার (এসপি) আলমগীর রহমান, জেলা তথ্য কর্মকর্তা নাফেয়ালা নাসরিন, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার বেগম, প্রেসক্লাব সভাপতি তাহমিন হক প্রমুখ।