প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শিক্ষা খাতের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নবিষয়ক কর্মশালা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. সাঈদ কুতুব, ইউএনও মামুনুর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জলি আক্তার ও মিন্টু রঞ্জন সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ পারভিন প্রমুখ উপস্থিত ছিলেন।