কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর কারিতাস আঞ্চলিক কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার ‘স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় কারিতাস মিলনায়তনে কর্মশালা উদ্বোধন করেন কারিতাস কর্মসূচি দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়ন কর্মকর্তা স্বপন রোজারিও। আশীর্বাদ প্রকল্প আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলার আশীর্বাদ প্রকল্পের মাঠ কর্মকর্তা সুরাইয়া বেগম। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তৃতা করেন ভুটন মার্ডি, রবি মার্ডি। কর্মশালায় মোকসেদুর রহমান, এন্টনি দাস, নাজনিন আকতার, সাইফুল ইসলাম, খাদেমুল ইসলাম, শাহীনুর ইসলাম, সৈয়দ আক্কাস আলী, মিথুয়েল হেমরম বক্তৃতা করেন। কর্মশালায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২৫ জন প্রতিনিধি অংশ নেন। দিনাজপুর অফিস|