প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের উদ্যোগে নীলফামারীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে গতকাল রোববার তথ্য বাতায়ন, ই-ফাইল ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। কর্মশালায় বক্তৃতা করেন আলতাফ হোসেন শেখ, ইউসুফ সরকার, নাসের মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হক প্রমুখ। কর্মশালায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, ছয় উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাসহ ৫০ জন অংশ নেন।