কর্মশালা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের (বিএসএসএফ) আয়োজনে শেরপুরে ‘কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা গতকাল শুক্রবার শুরু হয়েছে। সকালে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম। প্রধান অতিথির বক্তব্য দেন বিএসএসএফ সভাপতি মো. তোফাজ্জল হোসেন। সংগঠনের জেলা আহ্বায়ক তালাত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আইনজীবী রফিকুল ইসলাম। কর্মশালায় বিভিন্ন শ্রমিক সংগঠনের ৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
শেরপুর প্রতিনিধি