কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল বৃহস্পতিবার থেকে পাঁচ দিনব্যাপী ‘ফ্রিল্যান্সার টু এন্ট্রাপ্রেনিউর’ উন্নয়ন কর্মশালা শুরু হয়েছে। টেলিকনফারেন্সের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. নজরুল ইসলাম খান।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র এবং বিভিন্ন এনজিও থেকে ৪৭ জন ফ্রিল্যান্সার অংশগ্রহণ করেন। দেশকে তথ্যপ্রযুক্তির ওপর নির্ভরশীল করে তোলা এবং প্রত্যেক উপজেলা ও ইউনিয়নে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে উদ্যোক্তা সৃষ্টির উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করাহয়।