কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) সাত দিনব্যাপী কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির কাজী বদরুদ্দোজা মিলনায়তনে গতকাল বুধবার সকালে এর উদ্বোধন করা হয়েছে। ইনস্টিটিউটের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রফিকুল হক, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জমসের আহম্মদ খন্দকার প্রমুখ। বারি উচ্চফলনশীল, রোগ প্রতিরোধক্ষম ও প্রতিকূল পরিবেশ প্রতিরোধী জাত এবং এগুলোর উন্নত চাষাবাদ ব্যবস্থাপনাবিষয়ক ৮০০টিরও বেশি প্রযুক্তি উদ্ভাবন করেছে।