কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট থিয়েটার মিলনায়তনে চার দিনব্যাপী আবৃত্তি কর্মশালা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে কর্মশালার উদ্বোধন করেন থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য ও নাট্যব্যক্তিত্ব শেখ নজরুল ইসলাম। ৩০ মার্চ আবৃত্তি কর্মশালা শেষ হবে। আবৃত্তিকার নাজমুল আহসান বলেন, ‘স্কুলে পড়া ছেলেমেয়েদের জন্য নিজ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করেছি।’ কর্মশালায় আবৃত্তির উৎপত্তি ও ইতিহাস, বর্ণ উচ্চারণ স্থান ও রীতি, স্বরসাধন ও কণ্ঠের ব্যায়াম, প্রমিত উচ্চারণ, কবিতার ছন্দ, কবিতার ভাব ও রস এবং আবৃত্তি নির্মাণকৌশল শেখানো হবে।