কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীন ‘দক্ষ উন্নয়ন কর্মী সৃজন’ শীর্ষক তিন দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় বিআরডিবি কমলগঞ্জ কার্যালয় মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়। ইউএনও সফিকুর ইসলামের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান। কর্মশালায় মূলত মৎস্য চাষে অংশগ্রহণকারীদের দক্ষ করে তোলা হবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ঋণ বিতরণ করা হবে।