প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষি ও মৎস্য-বিষয়ক ই-রিসোর্সেসসংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর একাডেমিক ভবনের লেকচার থিয়েটারে এই কর্মশালার উদ্বোধন করা হয়। গত ৯ ডিসেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিপক্ষীয় চুক্তির ধারাবাহিকতায় এ কর্মশালার আয়োজন করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়কে কৃষি ও মৎস্য-বিষয়ক ই-রিসোর্সেস সরবরাহ করছে ওই বিশ্ববিদ্যালয়ের ‘দ্য এসেনশিয়াল ইলেকট্রনিক অ্যাগ্রিকালচার লাইব্রেরি (টিইইএএল)’। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান।