প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে গতকাল সোমবার সাংবাদিকতা নিয়ে চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। এতে বেশ কয়েকটি বেসরকারি সংস্থার (এনজি) গণমাধ্যম শাখার প্রতিনিধিরা অংশ নেন। জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন। বেসরকারি সংগঠন নিউজ নেটওয়ার্ক ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। বেলা একটায় শহরের বালুবাড়ী এলাকায় পল্লীশ্রীর প্রশিক্ষণকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক মো. শহীদুজ্জামান। চার দিনব্যাপী কর্মশালার প্রধান প্রশিক্ষক ওয়াশিংটন পোস্ট-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান হোসেন শাহরিয়ার দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। গত ২৯ মে কর্মশালা শুরু হয়।
দিনাজপুর অফিস