প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্ডিত রামকানাই দাশের গানের ওপর দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা প্রশিক্ষণার্থীদের হাতে সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। গত ৫ সেপ্টেম্বর ছিল তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার রাতে সিলেট সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আরশ আলী। কবি শুভেন্দু ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন তুষার কর, মোস্তাক আহমাদ দীন, লাভলী দেব, অসিত বরণ দাশগুপ্ত প্রমুখ। সংগীত পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সংগীতশিল্পী কাবেরী দাশ।