কর্মশালা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে টেলিভিশন সাংবাদিকদের তিন দিনের নারী ও শিশু উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এ কর্মশালার আয়োজন করে। গত রোববার বিকেলে কিশোরগঞ্জ সার্কিট হাউসে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ নূরুল ইসলাম। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মো. আক্তার জামিল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু নাসের বেগ। কর্মশালায় ২১ জন টেলিভিশন সাংবাদিক অংশ নেন।