প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে মাছের গুণগত, মানসম্পন্ন ও নিরাপদ খাদ্য উৎপাদনবিষয়ক দুই দিনব্যাপী তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার শেষ হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ অ্যাকুয়া কালচার অ্যালায়েন্স (বিএএ) এ কর্মশালা আয়োজন করে। গত শুক্রবার সকালে এ কর্মশালার উদ্বোধন করা হয়। গতকাল বিকেল চারটায় কর্মশালা শেষ হয়। কর্মশালায় মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের উপপরিচালক ফরিদা বেগম, প্রশিক্ষক নূরুল আমিন ও জেলা মৎস্য কর্মকর্তা নূরতাজুল হক উপস্থিত ছিলেন।