কর্মশালার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদক্ষেপ মানবিক উন্নয়নকেন্দ্রের বার্ষিক পর্যালোচনা ও কৌশল নির্ধারণ শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডের সূচনা মিলনায়তন কেন্দ্রে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন সংস্থাটির সভাপতি এ বি এম সিদ্দীক। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক ইকবাল আহাম্মদ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমকে (আইসিএস) শক্তিশালীকরণ এবং পাঁচটি সেবা কার্যক্রম যথাক্রমে আর্থিক, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও কমিউনিটি ডেভেলপমেন্ট খাত উন্নয়নে করণীয় নির্ধারণ করেন।