কর্মশালার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে পদকপ্রাপ্ত প্রয়াত সংগীতজ্ঞ পণ্ডিত রামকানাই দাশ ও তাঁর স্ত্রী সুবর্ণা দাশ রচিত, সুরারোপিত লোকগানের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নগরের কিনব্রিজ এলাকার সারদা স্মৃতিভবনের সম্মিলিত নাট্য পরিষদের মহড়াকক্ষে ‘তোমার আমার প্রাণের সুর’ শীর্ষক এ কর্মসূচি শুরু হয়। সংগীত পরিষদ সিলেটের উদ্যোগে এ কর্মশালার উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আরশ আলী।