‘অনানুষ্ঠানিক অর্থনীতিতে দরিদ্রতা হ্রাসের জন্য টেকসই প্রশিক্ষণের প্রসার’ শীর্ষক সামাজিক সচেতনতামূলক প্রচার প্রকল্প সফলভাবে শেষ করেছে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন্স লিমিটেড। এ উপলক্ষে গত বুধবার জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সমাপনী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রশিক্ষণ নিয়ে কাজে দক্ষ হয়ে ওঠার সুবিধা এবং যুব পুরুষ ও নারীদের বিভিন্ন প্রশিক্ষণে আগ্রহী করে তুলতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিই ছিল এই প্রকল্পের লক্ষ্য। প্রকল্পের আওতায় ঢাকা, সুনামগঞ্জ, যশোর, নীলফামারী বগুড়া ও কুড়িগ্রাম জেলায় অনানুষ্ঠানিক অর্থনীতিতে সম্পৃক্ত ২০ হাজার নারী-পুরুষের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এ ছাড়া গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এই প্রকল্পে ওই সব জেলার নির্ধারিত ১৭টি এলাকার প্রায় ৫০ লাখ মানুষকে দক্ষ কর্মী হয়ে ওঠার প্রয়োজনীয়তা সম্পর্কে জানানো সম্ভব হয়েছে। এ সময় প্রায় সাত হাজার নারী-পুরুষ, বিশেষ করে সক্ষম ব্যক্তিরা নিবন্ধনের মাধ্যমে সেলাই, গাড়ি চালনা, মুঠোফোন মেরামত, কাঠের কাজ, বৈদ্যুতিক সামগ্রী মেরামত এবং ব্লক-বুটিকের কারিগরি কাজে প্রশিক্ষণ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন।সংবাদ সম্মেলনে প্রকল্পের ট্রেনিং-অপারেশন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ নুরুজ্জামান ও এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক সারা যাকের উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।