কর্মসংস্থান কর্মসূিচর বরাদ্দ লুটপাটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩-১৪ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূিচর দ্বিতীয় পর্যায়ের অধীনে বরিশালের গৌরনদী উপজেলায় বরাদ্দ করা অর্থসংশ্লিষ্ট ব্যক্তিরা ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
২০১৩-১৪ অর্থবছরে কর্মসংস্থান কর্মসূিচর দ্বিতীয় পর্যায়ের অধীনে গৌরনদীর বার্থী, খাঞ্জাপুর, চাদশী, মাহিলাড়া, বাটাজোর, নলচিড়া এবং সরিকল ইউনিয়নে ২৪টি প্রকল্প গ্রহণ করা হয়৷ উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের একটি সূত্র জানায়, ওই ২৪টি প্রকল্প বাস্তবায়নে এক হাজার সাতজন শ্রমিকের জন্য ৮০ লাখ ৫৬ হাজার টাকা এবং নন ওয়েজ খাতে নয় লাখ টাকাসহ মোট ৮৯ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে৷ গত ৩০ এপ্রিল থেকে কাজ শুরু করার কথা থাকলেও কাজ শুরু হয় ৩ মে থেকে৷ প্রকল্পের নীতিমালা অনুযায়ী, সাত ঘণ্টা কাজ করার পরে একজন শ্রমিককে ২০০ টাকা করে পারিশ্রমিক পরিশোধ করতে হবে৷
বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া জামে মসজিদের মাঠ ভরাট, কেফায়েতনগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট এবং বাসুদেবপাড়া জবেদ সরদারের বাড়ি থেকে বাসুদেবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা মেরামতের জন্য ৪৫ জন শ্রমিকের অনুকূলে©তিন লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়৷ প্রকল্প এলাকায় গিয়ে কোনো শ্রমিককে কাজ করতে দেখা যায়নি৷ স্থানীয় বাসিন্দারা জানান, এ প্রকল্প এলাকায় কোনো দিনই ৪৫ জন শ্রমিক দিয়ে কাজ করানো হয়নি৷ সাতজন শ্রমিককে দুই-তিন দিন কাজ করতে দেখা গেছে৷ অভিযোগ অস্বীকার করে প্রকল্পের সভাপতি বাটাজোর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন বলেন, প্রকল্প এলাকার শ্রমিকেরা হয়তো কোথায়ও বিশ্রামে যেতে পারেন৷
ওই ইউনিয়নের সিংগানাথ বাড়ির কাছের সেতু থেকে বাদল হাওলাদারের বাড়ির কাছের সেতু পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পে ১৫ জন শ্রমিক বাবদ এক লাখ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়৷ প্রকল্প এলাকায় গিয়ে কোনো শ্রমিককে কাজ করতে দেখা যায়নি৷ এলাকাবাসী জানান, পাঁচজন শ্রমিক দুই দিন রাস্তার পাশ থেকে মাটি কেটে কিছু জায়গায় তা ফেলেছে৷ এ ব্যাপারে ব্যপারে প্রকল্পের চেয়ারম্যান ৬ নম্বর ওয়ার্ডের সদস্য অভিলাস মিিস্ত্র বলেন, ‘বরাদ্দের প্রায় অর্ধেকই তো ভাগ দিয়ে আসতে হয়৷ এর বেিশ কাজ করার টাকা কোথায়?’
চাঁদশী ইউনিয়নের দক্ষিণ গোবর্দ্ধন সিঅ্যান্ডবি সড়ক থেকে দক্ষিণ গোবর্দ্ধন মন্নান সরদারের বাড়ি পর্যন্ত গ্রামীণ সড়ক মেরামত প্রকল্পে ২৪ জন শ্রমিকের জন্য এক লাখ ৯২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়৷ প্রকল্প এলাকায় গিয়ে কোনো কাজ করার আলামত পাওয়া যায়নি৷ প্রকল্পটির সভাপতি শাহীনা ইয়াসমিন বলেন, ‘শ্রমিকেরা কাজ করে আজ আগেভাগে চলে গেছে৷ তা ছাড়া বরাদ্দের প্রায় অর্ধেকই দিয়ে আসতে হয়৷ কাজ করব কী দিয়ে?’ কাদের কি পরিমাণে অর্থ দিতে হয় জানতে চাইলে শাহীনা বলেন, ‘প্রকল্প অফিস ১৫ শতাংশ, ট্যাক্স অফিসার ৫ শতাংশ, সচিব ২ শতাংশ, ব্যাংক ৩ শতাংশ, সরকারি দল ও অন্যন্য ১৫ শতাংশ৷
অধিকাংশ প্রকল্পের সভাপতিরা এ প্রতিনিধিকে একই কথা জানিয়েছেন৷ খাঞ্জাপুর, বার্থী, মাহিলাড়া, নলচিড়া এবং সরিকল ইউনিয়নে কর্মসংস্থান কর্মসূিচ প্রকল্পে কোনো কাজ হওয়ার আলামত পাওয়া যায়নি৷
এ ব্যাপারে জানতে চাইলে গৌরনদী উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মো. কবির হোসেন বলেন, প্রকল্প অফিসের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা৷ প্রকল্পের নীতিমালা অনুযায়ীই বাস্তবায়নের কাজ চলছে৷ কাজ না করলে বিল প্রদানের কোনো সুযোগ নেই৷ সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ কর্মসংস্থান কর্মসূিচর উপজেলা কমিটির সভাপতি ইউএনও মো. মাসুদ হাসান বলেন, ‘আমার কাছে কেউই এ ধরনের অভিযোগ করেনি৷ অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে জরুির ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে৷’