প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা, সিটি করপোরেশন, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে জয়পুরহাট হরিজন সম্প্রদায়ের লোকজনকে চাকরিতে নিয়োগ দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জয়পুরহাট জেলা হরিজন ঐক্য পরিষদের উদ্যোগে প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হরিজন ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি প্রহল্লাদ বাঁশফোঁড়। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুনু হরিজন, মন্টু বাঁশফোড়, রাজ বাঁশফোঁড়, নিয়তি মিনতি হরিজন প্রমুখ। তাঁরা অবিলম্বে সব প্রতিষ্ঠানে ঝাড়ুদার, ক্লিনার ও সুইপার পদে নিয়োগের ক্ষেত্রে শতকরা ৮০ ভাগ হরিজন সম্প্রদায়ের লোক নিয়োগের দাবি জানান।