কর্মসংস্থান ব্যাংকের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মসংস্থান ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০১৩ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। নগরের কারিতাস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুশতাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের মনিটরিং কর্মকর্তা ও শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক এইচ এম ফখরুদ্দিন আহমেদ। ব্যাংকের বরিশাল অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জি এম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ও পিরোজপুর শাখার ব্যবস্থাপক ভীষ্মদেব বাড়ৈ। বিজ্ঞপ্তি।