প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব এস কে পান্ডা বলেছেন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো দরকার। তিনি গতকাল শনিবার নগরের একটি হোটেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক সভাপতি ও সাংসদ এম এ লতিফ, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, পরিচালক মাহফুজুল হক শাহ, মো. জহুরুল আলম, মোহাম্মদ হাবিবুল হক, শেখ মাহফুজ হামিদ, ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, ত্রিপুরার শিল্প ও বাণিজ্য বিভাগের পরিচালক প্রভিন এল আগারওয়াল প্রমুখ।