কর্মসংস্থানবিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) গত মঙ্গলবার সকালে কর্মসংস্থানবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।জানা গেছে, গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য ব্র্যাকের উদ্যোগে চাকরি মেলা ও সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন। বক্তব্য দেন পরিচালক (ছাত্রকল্যাণ) গণেশ চন্দ্র সাহা, ব্র্যাকের মহাব্যবস্থাপক (মানবসম্পদ উন্নয়ন) ঋষিকেশ বৈদ্য প্রমুখ।