প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কৃষি ও দেশীয় প্রযুক্তিভিত্তিক ক্ষুদ্রশিল্প বেকারদের কর্মসংস্থান করে দিতে পারে। এ জন্য দেশের বিজ্ঞানশিক্ষাকে ঢেলে সাজাতে হবে। গতকাল রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘টেকসই উন্নয়নের জন্য বিজ্ঞানশিক্ষা’ শীর্ষক দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়, ইউনেসকো এবং কমিশন অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন দ্য সাউথ (কমস্যাটস) এ কর্মশালার আয়োজন করে।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে ইউনেসকো ঢাকা কার্যালয়ের প্রধান ডেরেক ইলিয়াস, কমস্যাটসের উপদেষ্টা (কর্মসূচি) তজাম্মুল হোসেন প্রমুখ বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে সিদ্দিক-ই-রব্বানী কর্মশালায় থিম পেপার উপস্থাপন করেন।