কর্মসম্পাদন চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিভাগের চার জেলা প্রশাসকের সঙ্গে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদের সঙ্গে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা প্রশাসকের এ চুক্তি স্বাক্ষর হয়। এর মাধ্যমে সরকারঘোষিত নীতি ও কর্মসূচি যথাযথ বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ও সরকারি কার্যক্রমে দায়বদ্ধতা নিশ্চিতকরণে একটি কার্যকর ও দক্ষ প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং রূপকল্প-২০২১ বাস্তবায়ন দ্রুত হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) মৃণাল কান্তি দেব ও অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. আজম খান উপস্থিত ছিলেন।