কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে পুরো আগস্ট মাসজুড়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আগস্টের প্রথম দিনে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে কালো পতাকা উত্তোলন করেন উপাচার্য এম অহিদুজ্জামান। পরে উপাচার্য ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সহ-উপাচার্য মো. আবুল হোসেন, রেজিস্ট্রার মো. মমিনুল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন।