কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ডিসেম্বর নোয়াখালী জেলার ৫ লাখ ১ হাজার ২৮০টি শিশুকে (৬ থেকে ৫৯ মাস বয়সী) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল বুধবার জেলা সিভিল সার্জনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর এ কর্মসূচি বাস্তবায়নে জেলার ৯টি উপজেলায় মোট ২ হাজার ৩৭৫টি কেন্দ্র থাকবে। এতে স্বাস্থ্য বিভাগের ৭২৬ জন মাঠকর্মী ছাড়াও বিভিন্ন সংস্থার ৭ হাজার ১২৫ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন মো. মজিবুল হক বলেন, স্বাস্থ্য বিভাগের কর্মী ও স্বেচ্ছাসেবকদের কাজ তদারকিতে থাকবে কয়েকটি মেডিকেল টিম। এ ছাড়া হাতিয়া, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার দুর্গম এলাকাগুলোতে ১৪ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।