কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জন্মস্থান বরিশালের গৌরনদী এবং ঢাকার বাসভবনে আজ রোববার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে গৌরনদীর লাখেরাজ কসবা গ্রামে মরহুমের পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, কাঙালিভোজ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া মরহুমের জীবনী নিয়ে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে ও ধানমন্ডি ভাষা আন্দোলন জাদুঘর ও গবেষণাকেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।