কর্মসূচি উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান, দ্বারিকামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বজরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে মিল ডে মিল কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। অপর তিন বিদ্যালয় হচ্ছে মিরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগুলাডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পঞ্চগড়-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়।