কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ে পাকশী হার্ডিঞ্জ সেতু প্রতিষ্ঠার শতবর্ষে পদার্পণ উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে হার্ডিঞ্জ সেতু শতবর্ষ উদ্যাপন পরিষদ। গতকাল রোববার ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পরিষদের আহ্বায়ক কলেজশিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উদীচী ঈশ্বরদী শাখার সভাপতি মঞ্জু চৌধুরী, উদ্যাপন পরিষদের উপদেষ্টা ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ প্রমুখ।