কর্মসূচি পালন করতে পারেনি কোনো পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারির কারণে গতকাল শনিবার আওয়ামী লীগ ও ১৮ দল তাদের কর্মসূচি পালন করতে পারেনি। এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় মিরসরাইয়ে বিজিবি মোতায়েন করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, গতকাল বেলা তিনটায় বারইয়ারহাট ট্রাফিক মোড়ে হরতালের সমর্থনে ১৮-দলীয় জোটের সংগ্রাম কমিটি মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। একই সময় আওয়ামী লীগের উপজেলা শাখাও হরতালবিরোধী মিছিল ও সমাবেশের ডাক দেয়। দুই পক্ষই তাদের কর্মসূচি সফল করার ব্যাপারে অনড় থাকে। এ অবস্থায় বিষয়টি প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়। পরে প্রশাসন গতকাল দুপুর ১২টা থেকে রাত সাতটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
বারইয়ারহাট পৌরসভার ১৮-দলীয় জোটের সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নিজাম উদ্দিন জানান, ১৪৪ ধারা জারির কারণে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে ওই কর্মসূচি রোববার (আজ) সকাল নয়টা থেকে চলবে।
আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, বারইয়ারহাট পৌরসভায় হরতালবিরোধী কর্মসূচি ছিল। কিন্তু ১৪৪ ধারা জারি করায় ওই কর্মসূচি স্থগিত করা হয়েছে।
ইউএনও মুহমঞ্চদ আশরাফ হোসেন জানান, গতকাল বিজিবি মোতায়েন করা হয়েছে।