কর্মসূচি পালন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গতকাল বুধবার ১৯-দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচি পালন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য দুই চেয়ারম্যান পদের প্রার্থী মীর শাহে আলম ও মতিয়ার রহমান পৃথকভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালনের আয়োজন করেন৷ মীর শাহে আলমের পক্ষের লোকজন শহরের সোনালী ব্যাংক এলাকায় সমাবেশ করে৷ ওই সমাবেশ লোকমান হোসেন মোল্লা সভাপতিত্ব করেন৷
বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি শাহ এম এ জলিল প্রমুখ৷
মতিয়ারের পক্ষ পৌরসভা এলাকায় সমাবেশের আয়োজন করে৷ এতে উপজেলা বিএনপির সভাপতি কামাল সেলিম সভাপতিত্ব করেন৷ বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, লুত্ফর রহমান প্রমুখ৷