কর্মসূচি বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবার ৫০ শয্যার হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করার কথা ছিল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের। এ জন্য কমলগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা এলজিইডি প্রকৌশলী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে। কিন্তু গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটায় এ কর্মসূচি বাতিল করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আকস্মিকভাবে এ কর্মসূচি বাতিল করা হয়েছে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি