কর্মসূচি শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ অক্টোবর জাতিসংঘ দিবস। দিবসটিকে উপলক্ষ করে বাংলাদেশের সাতটি বিভাগে সপ্তাহব্যাপী সম্মিলিতভাবে অনুষ্ঠানের আয়োজন করেছে জাতিসংঘ তথ্যকেন্দ্র, জাতিসংঘ শরণার্থী সংস্থা এবং জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা। এতে থাকছে পথনাটক, মেলা, শিশুদের শোভাযাত্রা, ফ্লাশমব, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও গানের অনুষ্ঠান।
এ কর্মসূচির আওতায় আজ কক্সবাজার শহীদ মিনার চত্বরে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল চারটায় এ আয়োজনে রয়েছে ‘সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন’কে কেন্দ্র করে কথাসাহিত্যিক আনিসুল হকের লেখা পথনাটক। এ ছাড়া বেলা আড়াইটায় সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে হবে ফ্লাশমব। বিজ্ঞপ্তি।