কর্মসূচি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শিল্প-বাণিজ্য ও উদ্যোক্তা মেলার কার্যক্রম বন্ধে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনের কর্মসূচি স্থগিত করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। মেলা বন্ধের দাবিতে স্থানীয় ব্যবসায়ীদের সংগঠন মৌলভীবাজার বিজনেস ফোরাম গতকাল সোমবার তাদের পূর্বঘোষিত মানববন্ধন করেনি। বিজনেস ফোরাম সূত্র জানিয়েছে, গত রোববার রাতে জেলা প্রশাসন বিজনেস ফোরাম নেতাদের সঙ্গে আলোচনা মেলা বন্ধের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের পর বিজনেস ফোরাম তাদের পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করেনি। বিজনেস ফোরামের সদস্যসচিব শাহাদাৎ হোসাইন বলেন, ‘পুনরায় মেলা চালানোর চেষ্টা হলে আমরা কঠোর আন্দোলনে যাব।’